একমাত্র কপিরাইট- https://jononicomputer.blogspot.com
আলোচনা সম্পর্কে,
অনলাইন নিয়ে অনেকের মাঝেই অনেক আগ্রহ রয়েছে, কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারনে সবাই সফল হতে পারে না। অথচ একটু দিক নির্দেশনা দিলেই কিন্তু তরুণরা তাদের পড়াশুনা অথবা যে কেউ তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি অনলাইনে কাজ করে আয় করতে পারে। ঠিক এই লক্ষ্য কেই সামনে রেখে জননী কম্পিউটার আপনাদের জন্য তৈরী করেছে অনলাইনে আয়ের গাইডলাইন ই-বুক। কপিরাইট একমাত্র https://jononicomputer.blogspot.com
এখানে আপনাকে একদম শুরু থেকে অনলাইনে আয় সম্পর্কে ধাপে ধাপে যাবতীয় বিষয় সমূহ নিয়ে আলোচনার মাধ্যমে সঠিক তথ্য প্রদান করবে। এতে করে আপনি অনলাইনে আয়ের উপর একদম পরিষ্কার ধারনা পাবেন। এটি কিন্তু নতুনদের জন্য। তবে যারা পুরাতন তারাও পড়তে পারেন কারন এতে কাজ নিয়ে কিছু টিপস সম্পর্কে আলোচনা করা হয়েছে যা আপনার কাজেও লাগতে পারে। ভুল ত্রুটি মার্জনীয়।এ সম্পর্কে যে কোন মতামত সব সময় কাম্য।
বোঝার সুবিধায় অনেক গুলো অংশে ভাগ করা হয়েছে।
বিশেষ নিবেদন https://jononicomputer.blogspot.com
অনলাইনে আয় গাইডলাইন
প্রারম্ভিক কিছু কথাঃ আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহ্ তায়ালার রহমতে ভাল আছেন। আমিও তার রহমতে আলহামদুলিল্লাহ্ অনেক ভাল আছি। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এ যুগে এখন আমাদের মত স্বল্প আয়ের দেশেও এসেছে উন্নয়নের ছোঁয়া। তবে এ বিপ্লব কিন্তু এনে দিয়েছে ইন্টারনেট। আর এই ইন্টারনেট এর উন্নয়নের সাথে সাথে দিনকে দিন বদলে যাচ্ছে দেশের চেহারা। গান শুনার মত একটি ছোট্ট ব্যাপার থেকে চিকিৎসা সেবার মত কাজও এখন অতি সহজেই হয়েযাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। কি হয় না ইন্টারনেটে? সব কিছুই সম্ভব। এ ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে থাকলেও কিন্তু খুব দ্রুত গতিতেই ঘটছে এ দেশে ইন্টারনেটের প্রসার। আর এই ইন্টারনেটই এখন হয়ে উঠেছে। বর্তমান বিশ্বের লাখ লাখ মানুষের কর্মস্থল। লাখ লাখ বললে বোধ হয় ভুল হবে, ইন্টারনেটে আয় করেই জীবন চালাচ্ছেন এমন লোকের এই হিসাবটা এতদিনে হয়ত কয়েক কোটিতে গিয়ে পৌঁছেছে। তবে আশার কথা এই যে, আমাদের দেশের এই ক্ষেত্রে অগ্রগতিটা খুবই দ্রুতা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ অনলাইনে আয়ের দিকে অনেক বেশি পরিমানে ঝুকে চলছে। এতে কিন্তু রয়েছে এক বিশাল সম্ভাবনার দুয়ার।
অনলাইনে কি সত্যিই আয় করা সম্ভব ?
এক কথায় যদি উত্তর দিতে হয় তবে বলব, হ্যা অবশ্যই। অনলাইনে আয় নিয়ে অনেক গুঞ্জন এবং অনেক রূপকথাও রয়েছে৷ হাসছেন?? হাসারই তো কথা, যদিও অনলাইনের ব্যাপারে রুপকথার কথা শুনলে হাসি পায়, তথাপি কথাটা কিন্তু বাস্তব এই রকম কথা বলার পেছনে যথেষ্ট যুক্তি আছে। কারণটা এখন বলব না। একটু পরে আপনি নিজেই বুঝতে পারবেন কেন আমি এই কথা বলেছি। যাই হোক অনলাইনে আয় কিন্তু সত্যিই সম্ভব। এটা অবাস্তব কোন কিছু নয়। এখানে আপনার কোন সাটিফিকেট এর দরকার নেই। আপনাকে জানতে হবে কাজ। শুধুমাত্র কঠিন ইচ্ছাশক্তি থাকলে আপনিও হয়ে উঠতে পারেন একজন অনলাইনে আয় এক্সপাটা বিস্তারিত ভাবে ধাপে ধাপে জানতে পারবেন।
অনলাইনে আয় করতে হলে কি যোগ্যতা থাকতে হবে?
হ্যা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক সুন্দর। অনলাইনে আয় করতে গেলে আপনার কোন প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নেই। আপনাকে কাজ জানতে হবে আর অবশ্যই ইংরেজিতে লিখতে জানতে হবে। এক্ষেত্রে আপনাকে ইংরেজিতে তেমন দক্ষ হতে হবে না, শুধুমাত্র আপনার মনের ভাব প্রকাশ এবং ক্লাইন্ট এর কথা বুঝার যোগ্যতা থাকলেই যথেষ্ট। অনেক ৭-৮ ক্লাশপাশ লোক রয়েছেন যারা অনলাইন থেকে আয় করছেন অথচ তাদের একাডেমিক শিক্ষা অনেক কম। একটু চেস্টা করলে আপনিও পারবেনা।
কিভাবে আয় করব?
অনলাইনে আয়ের অনেক উপায় রয়েছে। এর মধ্যে রয়েছে, ব্লগিং, ফ্রীল্যান্সিং তথা আউটসোরসিং, এফিলিয়েট মার্কেটিং, ই-মেইল মাকেটিং, এড পোস্টিং ইত্যাদি ইত্যাদি। তবে সবচেয়ে র্নিভর যোগ্য এবং ভাল উপায় হল ফ্রীল্যান্সিং করা। পরে আমরা ফ্রীল্যান্সিং নিয়ে বিস্তারিত আলচনা করব।
কতদিন লাগতে পারে?
এটা একটা কমন প্রশ্ন। অনেকেই বলতে গেলে প্রায় সবাইই এই প্রশ্নটি করে থাকে যে কত দিন লাগবে অনলাইন থেকে আয় করতে। এই প্রশ্নের উত্তরে আমি বলব, এটা আপনার উপর নির্ভর করে। তো চলুন। ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাক। একদম নতুন অবস্থায় আপনাকে আগে ঠিক করতে হবে আপনি কি কাজ করবেন। কাজের সিলেকশান কিন্তু খুব বড় একটি ব্যাপার। আপনি নিজেকে প্রশ্ন করুন যে, আমি কি কাজ করতে পারব। আমার কাজ করার জন্য কতটুকু সময় রয়েছে, তাছাড়া কাজের জন্য আপনার পারিপাশ্বিক অবস্থাটাও বিবেচনার যোগ্য। এই সকল দিক বিচার করে আগে ঠিক করুন আপনি কি কাজ করবেন কি কি ধরনের কাজ পাওয়া যায় এবং কোনটাতে কত সময় লাগে তা আস্তে আস্তে জানতে পারবেন। এখন কি কাজ শিখবেন তা যদি ঠিক করতে পারেন তাহলে এবার কাজ শিখতে নেমে পরুন। কাজ শেখার জন্য আপনাকে সঠিক দিক নির্দেশনা নিয়ে এগুতে হবে। আপনাকে আগে বিবেচনা করতে হবে যে, আপনি এখন নতুন অনেক কিছুই জানেন না। তাই আগেই হুট করে ৫-১০ হাজার টাকা খরচ করে কোন কোর্স এ ভতি হয়ে যাবেন না।
এতে করে পরর্বতীতে অনেক সমস্যা হতে পারে। প্রয়োজনে অনলাইন থেকে আয় করতেছে এমন কারও হেল্প নিন। যদি এমন না থাকে তাহলে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন আপনাদের যে কোন সমস্যা এবং দিক নির্দেশনা দিতে জননী কম্পিউটার সব সময় প্রস্তুত।
আমাদের ওয়েবসাইট এ যান অথবা আমাদের ফেসবুক পেইজ লাইক করে আমাদের মেসেজ পাঠান।
ওয়েবসাইটঃ- https://jononicomputer.blogspot.com
FACEBOOK GROUP:-
https://www.facebook.com/groups/jononicomputerbd
FACEBOOK PAGE:-
https://www.facebook.com/JONONICOMPUTER
ভিডিও পেতেঃ https://youtube.com/playlist?list=PL7shqYPm4xifHvQVXKZekDImnr_zKw4Q_
এইভাবে কাজ শিখতে আপনার ১৫ দিন থেকে ১ মাস সময় ও লাগতে পারে। এটা আপনার দক্ষতা এবং ইচ্ছার উপর নির্ভর করে। তবে এখানে আমি আপনাকে পরার্মশ দিব, শুরুতে বড় ধরনের কোন কাজ শিখবেন, এতে করে কাজের নমুনা দেখে হতাশ হয়ে যাবেন। প্রথমে সহজ কোন কাজ যেমন, ডাটা এন্ট্রি, এসইও ইত্যাদি শিখুন। তারপর কাজ শেখা হয়ে গেলে এবার কাজে হাত দেয়ার সময় এসে যাবে। এইখানেই যত ঝামেলা, সঠিক দিক নির্দেশনা না থাকলে আপনি হয়ত মাসের পর মাস চেষ্টা করে যাবেন কিন্তু কাজ আর পাবেন না। এইক্ষেত্রে সফল কারো পরার্মশ নেয়াই শ্রেয়। এইভাবে আপনাকে চেস্টা করে যেতে হবে। তবে সঠিকভাবে এগুলে ১৫-২০ দিনেই আপনি কাজ পেয়ে যেতে পারেন কাজ পাওয়ার টিপসগুলো ধাপে ধাপে পাবেন।

0 Comments