কিভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়া মেমোরি কার্ড রিপেয়ার করবেন? (ফুল টিউটোরিআল) 

কেমন আছেন?আসা করি ভালই আছেন। আমারা অনেকেই মেমোরি কার্ড কম্পিউটারে ব্যবহার করি। কিন্তু অনেক সময়ই আপনার মেমোরি কার্ডে সমস্যা দেখা দিতে পারে; আপনার মেমোরি কার্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার মেমোরি কার্ড নিম্নের মেসেজগুলো দেখাতে পারেঃ
“Unsupported media card inserted, format now?”
“Media is not formatted. Would you like to format now?”
“The SD card cannot be recognized.”
Please insert the drive …
“Access denied”, when SD card is corrupted or broken.


আপনার মেমোরি কার্ড যদি এদের মধ্যে কোন এরর মেসেজ দেখায় তাহলে আপনার কার্ড ঠিক করতে হবে। নিচের পদ্ধিতিগুলো অর্থাৎ মেথডগুলো দিয়ে আপনি আপনার মেমোরি কার্ড ফিক্স করতে পারেনঃ



মেথড ১:
আপনার মেমোরি কার্ডের এরর চেক করান। এরর চেক করাতে আপনার কার্ডের ড্রাইভে রাইট ক্লিক করে যান Properties > Tools > Check now…


মেথড ২:
আপনি যদি “Card Lock” হওয়ার এরর মেসেজ পান তাহলে আপনি আপনার কার্ডটি রিমুভ করে এটিকে আনলক করুন।



মেথড ৩:
Folder Option এ যান এবং চেক করুন যে “show hidden files and folder“ টিক দেওয়া আছে নাকি। না থাকলে টিক দিন। তারপর command prompt এ যান এবং chkdsk H:\ /r” লিখে এন্টার করুন এবং অপেক্ষা করুন এটি শেষ হওয়া পর্যন্ত। নোট করুন যে আপনার মেমোরি ড্রাইভ যদি G:\ হয় তাহলে লিখুন “chkdsk G:\ /r”।



মেথড ৪:
আপনি যদি মেসেজ পান “Unsupported media card inserted, format now?” তাহলে আপনার মেমোরি কার্ড Format করুন। Memory Card Recovery টুলটি নামিয়ে আপনি আপনার ফরম্যাট করা ফাইলগুলো ফেরত পেতে পারেন।

এরর মেসেজ না পাওয়ার জন্য কিছু টিপসঃ
যখন আপনি নতুন এসডি কার্ড বা মেমোরি কার্ড কিনবেন তখন এটি ফরম্যাট করুন
আপনার কার্ড কখনও Directly রিমুভ করবেন না। শুধু ক্লিক করুন “eject” এবং আপনার কার্ডটি রিমুভ করুন।
যখন আপনি আপনার মোবাইল থেকে মেমোরি কার্ড রিমুভ করবেন তার আগে আপনার মোবাইল/ সেলফোন বন্ধ করে নিবেন।
আপনার পেনড্রাইভ পুরোপুরি ভরবেন না। কিছু জায়গা খালি রাখবেন।
সবসময় ভাল ব্রান্ডের মেমোরি কার্ড যেমনঃ SanDisk, Panasonic, Sony, Kingston ইত্যাদি ব্যবহার করুন।
আমার টিউনটি ভাল লাগলে একবার ঘুরেই আসুন আমাদের ব্লগ এ